বাংলাদেশ ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

প্যারিসের সুইমিং পুল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মারা গেলেন নাদিয়া ফারেস

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০৫:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

নাদিয়া ফারেস

৫৭ বছর বয়সে মারা গেছেন মরক্কো-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয়ের জন্য।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, গত সপ্তাহে প্যারিসের একটি সুইমিং পুলে অচেতন অবস্থায় নাদিয়াকে উদ্ধার করা হয়। এরপর থেকে তিনি কোমায় ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মারা যান।

নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তাদের মায়ের মৃত্যু হয়েছে।

বিবৃতিতে তারা বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই শুক্রবার নাদিয়া ফারেস আমাদের ছেড়ে গেছেন। ফ্রান্স একজন মহান শিল্পীকে হারাল, আর আমরা আমাদের মাকে হারালাম।

১৯৯২ সালে ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে নাদিয়ার। তবে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত পুলিশ থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয়ের মাধ্যমে। ছবিটিতে তিনি জঁ রেনো ও ভিনসেন্ট কাসেলের বিপরীতে অভিনয় করেন, যা পরিচালনা করেন ম্যাথিউ ক্যাসোভিটস।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

প্যারিসের সুইমিং পুল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মারা গেলেন নাদিয়া ফারেস

প্রকাশিত: ০৫:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬