বাংলাদেশ ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সাংবাদিকের ডাকে ক্ষুব্ধ শ্রুতি হাসান, বললেন ‘আমি আপনার মা নাকি?’

সংগৃহীত ছবি

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বের হচ্ছিলেন শ্রুতি হাসান। এ সময় সেখানে উপস্থিত পাপারাজ্জিরা তার ছবি তুলতে শুরু করেন।

এসময় এক ফটোগ্রাফার তাকে ‘মাম্মা’ বলে সম্বোধন করলে তিনি বিরক্ত হয়ে ওঠেন।

শ্রুতির কড়া প্রতিক্রিয়া

তাৎক্ষণিকভাবে তিনি বলেন, ‘কে মাম্মা? আমি আপনার মা নাকি? কী আজেবাজে বলছেন?’

তার এই মন্তব্য মুহূর্তেই উপস্থিতদের মধ্যে চমক সৃষ্টি করে এবং ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে নিজেকে সামলে নেন অভিনেত্রী

তবে কিছুক্ষণ পরই তিনি পরিস্থিতি স্বাভাবিক করেন। হাসিমুখে পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে স্থান ত্যাগ করেন।

সম্বোধন নিয়ে বিতর্ক

দক্ষিণ ভারতে ‘মাম্মা’ শব্দটি অনেক সময় স্নেহসূচক বা অনানুষ্ঠানিক সম্বোধন হিসেবে ব্যবহার করা হয়। তবে ওই মুহূর্তে বিষয়টি শ্রুতি হাসান ভালোভাবে নেননি বলে দেখা যায়।

ক্যারিয়ারে ব্যস্ত সময়

বর্তমানে বলিউড ও দক্ষিণী সিনেমা দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন শ্রুতি হাসান। তিনি নতুন কয়েকটি প্রজেক্টে ব্যস্ত সময় পার করছেন।

এর মধ্যে রয়েছে অ্যামাজন প্রাইমের সিরিজ ‘কল মি বে’–এর দ্বিতীয় সিজন, পাশাপাশি দুলকার সালমানের সঙ্গে ‘আকাশমলো ওকা তারা’, প্রভাসের সঙ্গে ‘সালার: পার্ট ২’ এবং বিজয় সেতুপতির বিপরীতে তামিল সিনেমা ‘ট্রেন’।

kalprakash.com/SS

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ডাকে ক্ষুব্ধ শ্রুতি হাসান, বললেন ‘আমি আপনার মা নাকি?’
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকের ডাকে ক্ষুব্ধ শ্রুতি হাসান, বললেন ‘আমি আপনার মা নাকি?’

প্রকাশিত: ০৫:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬