বাংলাদেশ ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী চমক

সংগৃহীত ছবি

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

সোমবার (২০ এপ্রিল) বেলা ৩টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মনোনীত হওয়া ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান।

পোস্টে চমক লেখেন, কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে অনেক অনেক অভিনন্দন। আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু করেছি। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।

তিনি আরও লেখেন, তার মূল লক্ষ্য দেশ ও জনগণের সেবা করা। তিনি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চান এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান। এই নতুন রাজনৈতিক যাত্রায় সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন তিনি।

পোস্টের কিছুক্ষণ পর তিনি ফেসবুক লাইভে এসে নতুন যুগের সূচনা, নতুন যাত্রা লিখে নিজের অনুভূতি প্রকাশ করেন।

kalprakash.com/SS
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী চমক
জনপ্রিয় সংবাদ

মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী চমক

প্রকাশিত: ০৫:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬