বাংলাদেশ ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা Logo ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক Logo চীনা স্যাটেলাইটে ইরানের লক্ষ্যভেদ ক্ষমতা বেড়েছে বলে দাবি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা Logo ‘পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে’—তারেক রহমান Logo চিতলমারীতে ১৫ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দিতে মাঠে নামল স্বাস্থ্য বিভাগ Logo পোশাক খাতে পডকাস্ট সিরিজ চালু করল বিজিএমইএ Logo বাংলাদেশে ১ কোটি ৫৩ লাখ ভিডিও সরাল টিকটক, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে অপসারণ Logo সাংবাদিকের ডাকে ক্ষুব্ধ শ্রুতি হাসান, বললেন ‘আমি আপনার মা নাকি?’ Logo জুহি চাওলাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন সালমান খান, পুরোনো সাক্ষাৎকার ফের আলোচনায় Logo প্রচণ্ড মাথাব্যথায় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

বাংলার জয়যাত্রার নিরাপদ চলাচলে ইরানের সহযোগিতা, কৃতজ্ঞতা জানাল বাংলাদেশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত অ্যান্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে বলেন, সব পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যেখানে ইরান থেকে আজারবাইজানে ১৮৬ জন বাংলাদেশির নিরাপদ স্থানান্তরে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। তিনি জানান, বর্তমান পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হলেও বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ‘বাংলার জয়যাত্রা’সহ বাংলাদেশগামী অপরিশোধিত তেলবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচলের বিষয়টি উত্থাপন করেন।

রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশের সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় কৃতজ্ঞতা জানান।

এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা

বাংলার জয়যাত্রার নিরাপদ চলাচলে ইরানের সহযোগিতা, কৃতজ্ঞতা জানাল বাংলাদেশ

প্রকাশিত: ১২:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬