বাংলাদেশ ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

তেজগাঁও কলেজ ফিন্যান্স ক্লাবের নববর্ষ উদযাপন

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ১০:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 97

বাংলা নববর্ষ উপলক্ষে তেজগাঁও কলেজ ফিন্যান্স ক্লাব ‘এসো হে বৈশাখ, এসো এসো’ শীর্ষক এক বর্ণিল সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে।

রবিবার (১৯ এপ্রিল) অডিটোরিয়াম-১ এ উৎসবটি ছিল বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য সম্মিলন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন। সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজ ফিন্যান্স ক্লাবের সভাপতি শাহরীন সেজুতি।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও অন্যান্য শিক্ষকরা বক্তব্য প্রদান করেন। তারা বাংলা নববর্ষের গুরুত্ব ও সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

বক্তব্য পর্ব শেষে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা নাচ ও গানের মাধ্যমে উৎসবের আমেজে মেতে ওঠে। বৈশাখী পরিবেশ, ঐতিহ্যবাহী পোশাক ও রঙিন আয়োজনে অডিটোরিয়াম জুড়ে বিরাজ করে উৎসবের প্রাণবন্ত আবহ।

ফিন্যান্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতির চর্চা ও একাত্মতা বাড়াতেই এই আয়োজন।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতিতে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়।

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তেজগাঁও কলেজ ফিন্যান্স ক্লাবের নববর্ষ উদযাপন
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজ ফিন্যান্স ক্লাবের নববর্ষ উদযাপন

প্রকাশিত: ১০:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬