বাংলাদেশ ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী কর্মী থাকবেন বলে তিনি জানান।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসাসেবা উন্নত করার পাশাপাশি শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করতে সরকার কাজ করছে। তিনি জানান, ভবিষ্যতে এসব হাসপাতালে সেবার মান আরও উন্নত করা হবে এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতে পরিকল্পিত সংস্কারের অংশ হিসেবে ধাপে ধাপে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি সুচিকিৎসা নিশ্চিতে সমন্বিত ই-হেলথ কার্ড চালু এবং পর্যায়ক্রমে জাতীয় স্বাস্থ্যবীমা ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহিতার আওতায় আনা হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে এবং অন্যান্য সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে।

সম্মেলনে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

kalprakash.com/SS

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০২:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬