বাংলাদেশ ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo জবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ, সাক্ষাৎকারে ডাক পেলেন যেসব শিক্ষার্থী Logo নও মুসলিম না হিন্দু— মরদেহ সৎকার নিয়ে দ্বন্দ্ব, ময়নাতদন্তের প্রস্তুতি Logo কুবির ইকোনমিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল-গিয়াস Logo কবিরাজির ফাঁদে কিশোরীর ২৭ ভরি স্বর্ণ লুট, প্রতারণা চক্রের হদিস Logo কুবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্ব শুরু আজ Logo নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মাসুদ সাঈদীর মতবিনিময় Logo বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, গা ঢাকা যুবক Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিএসসির আধুনিকায়ন Logo আনুষ্ঠানিক অনুমোদন পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট

কুবির ইকোনমিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল-গিয়াস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইকোনমিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন কুমিল্লা ইউনিভার্সিটি (EAACoU)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ৩য় ব্যাচের শিক্ষার্থী মো. গিয়াস উদ্দিন।

বুধবার (১৫ এপ্রিল) আহ্বায়ক কমিটির সভাপতি মোসা. নয়ন তারা এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মাসুম শিবলী, মো. তাইফুল ইসলাম রনি এবং মোহি উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. ইমরান হোসেন, মেহরাজ শারবিন রিম্মি, ইসরাফিল আলম এবং মাহবুবুজ্জামান শামীম। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দেওয়ান মো. নাফিউর রহমান, মো. শাদ্দাম হোসেন রাজু এবং মো. আমজাদ হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন স্বর্ণা মজুমদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন মোতিউর রহমান মিঠু। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. এমরান আল হাসান। কল্যাণ ও তহবিল সম্পাদক হিসেবে রয়েছেন মো. আদনান কাউসার রায়হান। আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন শাকিলা আক্তার মেরি।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. খোরশেদ আলম রুবেল, বিউটি নাহিদা সুলতানা, মো. নাসির উদ্দিন পাটোয়ারী, শারমিন ইসলাম জুঁথি, আয়েশা আক্তার অনু, নুসরাত শাহরিয়ার, মিশু, আব্দুল্লাহ আল মামুন, মো. আমজাদ হোসেন, মো. আবেদিন কবির, মো. হেলাল উদ্দিন, আব্দুর রহমান, সওকত আলী, রাকিবুল ইসলাম, মো. মহিউদ্দিন জয় এবং মাহাফুজুল এরফান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ। অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করায় তিনি কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছেন। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি শক্তিশালী ও কার্যকর অ্যালামনাই প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নবগঠিত কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, দায়িত্ব পাওয়ার পর সবার আন্তরিক সমর্থনে তিনি অনুপ্রাণিত। প্রাথমিকভাবে ঘোষিত কমিটিতে প্রয়োজন অনুযায়ী সংযোজন-বিয়োজন করে উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নবগঠিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

কুবির ইকোনমিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল-গিয়াস

প্রকাশিত: ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬