বাংলাদেশ ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo জবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ, সাক্ষাৎকারে ডাক পেলেন যেসব শিক্ষার্থী Logo নও মুসলিম না হিন্দু— মরদেহ সৎকার নিয়ে দ্বন্দ্ব, ময়নাতদন্তের প্রস্তুতি Logo কুবির ইকোনমিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল-গিয়াস Logo কবিরাজির ফাঁদে কিশোরীর ২৭ ভরি স্বর্ণ লুট, প্রতারণা চক্রের হদিস Logo কুবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্ব শুরু আজ Logo নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মাসুদ সাঈদীর মতবিনিময় Logo বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, গা ঢাকা যুবক Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিএসসির আধুনিকায়ন Logo আনুষ্ঠানিক অনুমোদন পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট

কুবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্ব শুরু আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে আয়োজিত ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল (১৭ এপ্রিল)। এ পর্বে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি সাদিয়া আফরিন ও সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল।

সংবাদ সম্মেলনে ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষক ও সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহবুব এবং সাবেক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ১ম সিওইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা দুইটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে—আন্তঃস্কুল-কলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয়। এর মধ্যে আন্তঃস্কুল-কলেজ পর্বের প্রথম রাউন্ড গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে ২৪টি দল অংশ নেয় এবং সেখান থেকে ২টি দল ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

তারা আরও জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হবে ১৭ এপ্রিল এবং উভয় পর্বের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ছিল। এবার সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। এবারের আয়োজনে মোট ৫৬টি দল অংশ নিচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে সারা দেশের স্কুল-কলেজকে সম্পৃক্ত করে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

কুবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্ব শুরু আজ

প্রকাশিত: ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬