বাংলাদেশ ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

জবিতে শূন্য আসনে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের বিভিন্ন ইউনিটে শূন্য আসনে ভর্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিস থেকে পৃথকভাবে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন শেষে ২১ এপ্রিল সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

মেধাক্রমের ভিত্তিতে শূন্য আসনে বিষয় বরাদ্দ দেওয়া হবে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি বরাদ্দ পাওয়া বিষয়ে ভর্তি হতে হবে এবং পরবর্তীতে কোনো মাইগ্রেশনের সুযোগ থাকবে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে মোট ৭১টি আসন শূন্য রয়েছে। কলা ও আইন অনুষদে ২৮টি, ব্যবসায় শিক্ষা অনুষদে ১০টি এবং সামাজিক বিজ্ঞান অনুষদে ২৬টি আসন খালি রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বের মেধাতালিকায় বিষয়প্রাপ্ত হয়েও যারা ভর্তি হতে পারেননি, তারাও এবার আবেদন করতে পারবেন। তবে সব ক্ষেত্রেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মেধাক্রম অনুযায়ী।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ
জনপ্রিয় সংবাদ

জবিতে শূন্য আসনে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশিত: ১২:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬