বাংলাদেশ ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫

সম্মান ও মর্যাদা সহজে পাওয়া যায় না: ফরিদা জালাল

সংগৃহীত ছবি

বলিউডের প্রবীণ অভিনেত্রী ফরিদা জালাল বলেছেন, জীবনে সম্মান ও মর্যাদা কখনোই সহজে পাওয়া যায় না, এর জন্য দীর্ঘ সময়ের পরিশ্রম, নীতি এবং আত্মত্যাগ প্রয়োজন।

প্রায় ছয় দশকের অভিনয় ক্যারিয়ারে নানা পার্শ্বচরিত্রে অভিনয় করলেও নিজের দক্ষতা ও গুণে তিনি ইন্ডাস্ট্রির অপরিহার্য মুখ হয়ে উঠেছেন। কখনও মমতাময়ী মা, কখনও আদরের বোন, আবার কখনও দাদিমার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার ক্যারিয়ার ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। ফরিদা জালাল বলেন, তিনি সবসময় নির্দিষ্ট একটি সীমার মধ্যে থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই নীতির মধ্যেই থেকেও আজকের অবস্থানে পৌঁছেছেন। দর্শকের ভালোবাসাই তার সবচেয়ে বড় অর্জন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভালো বা খারাপ যেকোনো পথেই অর্থ উপার্জন সম্ভব, কিন্তু সম্মান ও মর্যাদা অর্জন করতে হলে নৈতিকতা বজায় রেখে দীর্ঘ সময় কাজ করতে হয়।

নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেওয়া নির্মাতা করণ জোহর ও আদিত্য চোপড়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, তাদের কাজের সুযোগের কারণেই তিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো জনপ্রিয় সিনেমায় যুক্ত হতে পেরেছেন।

এছাড়া টেলিভিশন সিরিয়াল ‘দেখ ভাই দেখ’, ‘শরারাত’ এবং সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’-তেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। তিনি মনে করেন, ছোট চরিত্রেও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে বড় মর্যাদা অর্জন করা সম্ভব।

kalprakash.com/SS
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সম্মান ও মর্যাদা সহজে পাওয়া যায় না: ফরিদা জালাল
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ

সম্মান ও মর্যাদা সহজে পাওয়া যায় না: ফরিদা জালাল

প্রকাশিত: ০৬:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬