বাংলাদেশ ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

দেশে পেপাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল চালুর জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যকর পরিচালনা নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশে কার্যক্রম শুরুর আগ্রহ প্রকাশ করে আসছে আন্তর্জাতিক এই ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান পেপাল। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এ বিষয়ে অগ্রগতি দেখা যায়।

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, পেপাল বাংলাদেশে কার্যক্রম শুরু করবে। মূলত ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা ও আইটি খাতে আন্তর্জাতিক লেনদেন সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া পেপালের দক্ষিণ এশিয়া (সিঙ্গাপুরভিত্তিক) টিম বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইসিটি বিভাগের সঙ্গে বৈঠকও করেছে।

পেপাল বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশে অনলাইনে অর্থ লেনদেন, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটার জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা।

kalprakash.com/SS

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
দেশে পেপাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
জনপ্রিয় সংবাদ

দেশে পেপাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬