বাংলাদেশ ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মাদাগাস্কারে জেন-জি গ্রেপ্তার: নতুন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo গরমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পান্তা ভাত খাওয়ার পরামর্শ Logo প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী Logo “প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে” Logo জ্বালানি তেল ও এলপিজি মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রশিবির Logo উত্তরা ব্যাংকের ব্রোকারেজ হাউজে ১৯২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত Logo তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি Logo বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢোকা হরিণকে সুন্দরবনে অবমুক্ত Logo বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা Logo বেরোবিতে খেলা চলাকালে নারী খেলোয়াড়কে ইভটিজিংয়ের অভিযোগ পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে

কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে তিনটি ইউনিটে প্রায় ৭০টি আসন ফাঁকা রয়েছে। এসব ফাঁকা আসনে ভর্তি সম্পন্ন করতে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।

সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

জানা যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২০টি আসন ফাঁকা রয়েছে। কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১৭টি আসন ফাঁকা রয়েছে।

তিন ইউনিটের সংশ্লিষ্ট প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভর্তি বাতিল সাপেক্ষে ফাঁকা আসনের সংখ্যা আরও বাড়তে পারে।

অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখন কিছু আসন ফাঁকা রয়েছে, সামনে যদি কেউ ভর্তি বাতিল করে তাহলে আরও কিছু আসন ফাঁকা হতে পারে। কতটি আসন ফাঁকা হচ্ছে সেটার সামারি করে ১৯ ও ২০ তারিখ সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল চতুর্থ মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয় এবং ১২ এপ্রিল থেকে ক্লাস শুরু হয়।

জনপ্রিয় সংবাদ

মাদাগাস্কারে জেন-জি গ্রেপ্তার: নতুন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৭:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬