বাংলাদেশ ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার Logo রংপুরে তেলের চরম সংকট, বোতল-জারে চলে যাচ্ছে পাম্পের তেল

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ কলকাতার সুস্মিতা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ১২:২২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি সিনেমাটির শ্রীলঙ্কা অংশের শুটিং শেষ হয়েছে। কাজের ফাঁকে বাংলাদেশের ইউনিটের আন্তরিকতা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে নানা কথা বলেন নায়িকা।

জানা গেছে, ‘রাক্ষস’ সিনেমার শুটিং প্রায় শেষের পথে। শুধু দুটি গানের দৃশ্যধারণ ও ডাবিং বাকি রয়েছে। সিনেমার কাজে বাংলাদেশের ইউনিটের সঙ্গে মিশতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে সুস্মিতার। বলেন, অতিথি আপ্যায়নে বাংলাদেশিরা সেরা। তারা আমাকে মাথায় করে রেখেছেন। খাওয়া-দাওয়াসহ কোনো কিছুতেই যত্নের ত্রুটি রাখেননি।

কলকাতার বাসিন্দা হওয়ায় শুরুতে বাংলাদেশের ভাষা বুঝতে কিছুটা সমস্যা হতো সুস্মিতার। তবে দ্রুতই মানিয়ে নিয়েছেন। জানান, চিত্রনাট্যের প্রয়োজনে তাকে ঢাকাই বাচনভঙ্গি আয়ত্ত করতে হয়েছে। শুটিং সেটে ‘অনেক মজা হয়েছে’ কিংবা ‘প্যারা দিবেন না’—এমন কিছু স্থানীয় শব্দও শিখে ফেলেছেন তিনি।

সহশিল্পী সিয়াম আহমেদ সম্পর্কে সুস্মিতা জানান, সিয়াম বেশ মিষ্টি স্বভাবের। পর্দায় তাদের রসায়ন জমবে বলে আশাবাদী তিনি।

জানা গেছে, প্রেম, অ্যাকশন ও আবেগে ভরপুর ‘রাক্ষস’ সিনেমাটি আগামী ঈদে শুধু বাংলাদেশে মুক্তির পরিকল্পনা রয়েছে। এর আগে কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে সুস্মিতার সিনেমা ঈদে মুক্তি পেয়েছিল। এবার সিয়ামের বিপরীতে নিজের সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী।

জনপ্রিয় সংবাদ

জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ কলকাতার সুস্মিতা

প্রকাশিত: ১২:২২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬