বাংলাদেশ ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি Logo রাজধানীর কদমতলী গ্যাসলাইট কারখানায় আগুন, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে Logo ইরানে নিখোঁজ মার্কিন ক্রু উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ‘সুইস আর্মি নাইফ’ ইউনিট Logo মধ্যপ্রাচ্য সংকটের মাঝেও চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি অব্যাহত, রাজস্ব ৫৮ হাজার কোটি টাকার বেশি Logo প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে: নতুন বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন Logo ট্রাম্পের হুঁশিয়ারিতে তেলের দাম লাফিয়ে ১০৯ ডলারের ওপর Logo ৩০ উপজেলায় শিশুদের জন্য হামের জরুরি টিকা কার্যক্রম শুরু Logo শতাধিক মার্কিন বিশেষজ্ঞের খোলাচিঠি: ইরানে বেসামরিক হামলা ‘যুদ্ধাপরাধের শামিল’ Logo ইরানের স্বাস্থ্যকেন্দ্র হামলায় আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানালেন পেজেশকিয়ান Logo ৩ এপ্রিল: ইরানের হাতে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ৫ ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত

‘আজকে তুমি কঠিন অপারেশনের মুখোমুখি’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ১২:১৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। সাবলীল অভিনয় আর মনকাড়া হাসিতে যিনি নিয়মিত জয় করে চলেছেন দর্শকদের মন। যখন ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন এবং ব্যস্ত থাকার কথা ছিল লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়, ঠিক তখনই বিষাদের ছায়া নেমে এল এই অভিনেত্রীর জীবনে।

বর্তমানে এই অভিনেত্রী হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন। তানিয়া বৃষ্টির এই দুঃসময়ে সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিয়ার একটি ছবি শেয়ার করে মাহি এক আবেগঘন পোস্টে লেখেন, ‘হাসপাতালের বিছানায় না, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই।’

তানিয়ার জন্য দোয়া চেয়ে মাহি আরও লেখেন, ‘মাত্র কিছুদিন আগেও একসাথে কাজ করলাম, আজকে তুমি কঠিন অপারেশনের মুখোমুখি। আল্লাহ তোমার অপারেশন সফল করুক, দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করুন। সব ফ্যান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে তানিয়া বৃষ্টির জন্য দোয়া করবেন।’

জানা গেছে, বর্তমানে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে পরিবারের পাশাপাশি শোবিজ অঙ্গনের সতীর্থরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। উল্লেখ্য, নানামাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তানিয়া বৃষ্টি গত কয়েক বছরে দর্শকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

জনপ্রিয় সংবাদ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

‘আজকে তুমি কঠিন অপারেশনের মুখোমুখি’

প্রকাশিত: ১২:১৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬