বাংলাদেশ ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo গরমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পান্তা ভাত খাওয়ার পরামর্শ Logo প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী Logo “প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে” Logo জ্বালানি তেল ও এলপিজি মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রশিবির Logo উত্তরা ব্যাংকের ব্রোকারেজ হাউজে ১৯২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত Logo তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি Logo বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢোকা হরিণকে সুন্দরবনে অবমুক্ত Logo বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা Logo বেরোবিতে খেলা চলাকালে নারী খেলোয়াড়কে ইভটিজিংয়ের অভিযোগ পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইউট্যাব কুবির নিন্দা

দেড় যুগ পূর্তিতে মঞ্চে ফিরল ‘সিডর’, মুন্সীগঞ্জে বিশেষ প্রদর্শনী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০৫:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৭৩ বার দেখা হয়েছে

সংগৃহীত ছবি

দেড় যুগ পূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জে বিশেষভাবে মঞ্চস্থ হয়েছে হিরণ কিরণ থিয়েটারের বহুল আলোচিত প্রযোজনা ‘সিডর’। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই প্রদর্শনী ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আবেগ।

নির্দেশক ও অভিনেতা জাহাঙ্গীর আলম ঢালীর নির্দেশনায় নির্মিত ‘সিডর’ ২০০৭ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতি ও উপকূলের মানুষের সংগ্রামের গল্পকে মঞ্চে তুলে ধরে। ২০০৯ সালে প্রথম মঞ্চায়নের পর নাটকটি দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, শ্রীলঙ্কা ও নেপালে প্রদর্শিত হয়ে প্রশংসা অর্জন করে।

বিশেষ এই প্রদর্শনীতে নাটকের শিল্পীরা দর্শকদের সামনে উপস্থাপন করেন সময়ের এক গুরুত্বপূর্ণ ইতিহাসকে। দীর্ঘ করতালি ও আবেগঘন প্রতিক্রিয়ায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

নাট্যনির্মাতা জানান, এটি তার কাছে শুধু একটি প্রযোজনা নয়, বরং একটি সময়ের দলিল। আগামী জুলাইয়ে ভারতের বিভিন্ন শহরে নাটকটির আরও প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনসহ অতিথিরা উপস্থিত ছিলেন এবং থিয়েটার চর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গরমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পান্তা ভাত খাওয়ার পরামর্শ

দেড় যুগ পূর্তিতে মঞ্চে ফিরল ‘সিডর’, মুন্সীগঞ্জে বিশেষ প্রদর্শনী

প্রকাশিত: ০৫:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬