বাংলাদেশ ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

জবির চারুকলায় বর্ষবরণে রঙ-তুলির শেষ ছোঁয়া

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে। ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে মঙ্গল শোভাযাত্রার প্রতিটি অনুষঙ্গ।

রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। বাঁশ, কাগজসহ দেশীয় উপকরণ ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিভিন্ন শৈল্পিক কাঠামো ও মুখোশ। পাশাপাশি রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক।

নববর্ষের প্রস্তুতি প্রসঙ্গে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান বলেন, আমাদের মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন। এ বছর কোনো বাজেট সংকট নেই, আমাদের ভিসি স্যার সবকিছু সমন্বয় করেছেন। সামগ্রিক বিবেচনায় কিছু কাটছাঁট করতে হয়েছে, তবে আশা করছি সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হবে।

জকসুর সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহমেদ বলেন, এবার পহেলা বৈশাখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্যময়ভাবে আয়োজন করা হবে। নাগরদোলাসহ পাঁচটি রাইড, বৈশাখী মেলা, কনসার্ট এবং বাংলার লোকজ সংস্কৃতির বিভিন্ন আয়োজন থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সার্বিক কাজে সহযোগিতা করেছে।

চারুকলা অনুষদের শিক্ষার্থী রাফিদুল রাহিম বলেন, আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি জবির পহেলা বৈশাখকে দারুণ উপভোগ্য করে তোলার জন্য। পাশাপাশি বাঙালি সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

জবির চারুকলায় বর্ষবরণে রঙ-তুলির শেষ ছোঁয়া

প্রকাশিত: ০৫:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬