বাংলাদেশ ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন Logo সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: প্রধানমন্ত্রী Logo সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩ Logo জামিনে মুক্ত হয়ে বিদ্যালয়ে যোগ দিলেন প্রধান শিক্ষিকা, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের প্রতিবাদ Logo মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা

পাকিস্তান সফরের ফ্লাইটে নিহত শিশুদের ছবি নিয়ে আলোচনায় ইরানের স্পিকার গালিবাফ

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

তবে তার সফরের চেয়েও বেশি আলোচনায় এসেছে একটি প্রতীকী ছবি, যা তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করেন।

ছবিতে দেখা যায়, বিমানের খালি আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ইরানের মিনাব এলাকার একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবি এবং তাদের ব্যক্তিগত কিছু সামগ্রী। ক্যাপশনে গালিবাফ লিখেছেন, “ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।”

ধারণা করা হচ্ছে, নিহত শিশুদের স্মরণ ও শ্রদ্ধা জানাতেই তিনি এই প্রতীকী উদ্যোগ নিয়েছেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার ঘটনায় মিনাব এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে বহু শিক্ষার্থী নিহত হয় বলে জানা গেছে।

গালিবাফের এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে মানবিক ও আবেগঘন উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক বার্তা হিসেবেও বিশ্লেষণ করছেন।

kalprakash.com/SS

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তান সফরের ফ্লাইটে নিহত শিশুদের ছবি নিয়ে আলোচনায় ইরানের স্পিকার গালিবাফ
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

পাকিস্তান সফরের ফ্লাইটে নিহত শিশুদের ছবি নিয়ে আলোচনায় ইরানের স্পিকার গালিবাফ

প্রকাশিত: ১২:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬