মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৪৭:৪০
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ২:১৩
শেয়ার: mail
পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের মিশন গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় পৌর সদরের ছোট শালিকা মহল্লার বাসিন্দা মুসলিম প্রামাণিকের ছেলে মিনারুল হোসেন (২৩) কে আটক করা হয়।

পরে আটক মিনারুল হোসেনকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মিনারুল হোসেনকে বুধবার (১০ জুন) পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি, পরিবহন ও সংশ্লিষ্ট অপরাধ দমনের জন্য যে অভিযান পরিচালনা করা হচ্ছে তা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলতে থাকবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত তল্লাশি, গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১০ জুন ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে