বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৪৮:৫৩
শিরোনাম
● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি

পাবনার ফরিদপুরে পৃথক অভিযানে পাঁচ আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:৫৯
শেয়ার: mail
পাবনার ফরিদপুরে পৃথক অভিযানে পাঁচ আসামি গ্রেপ্তার

পাবনার ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) ও বুধবার (৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই জাহিদুর রহমান বাদল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি মো. নুরনবী মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেন। তিনি উপজেলার বিলচান্দক গ্রামের শাহাদত মন্ডলের ছেলে।

অন্যদিকে, বুধবার পৃথক অভিযানে অর্থঋণ আদালত আইনের ৩৪(১) ধারায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন—বাদাল গ্রামের মৃত সৈয়দ আলী প্রামাণিকের ছেলে মো. রাকিবুল ইসলাম, ধানুয়াঘাটা গ্রামের মৃত হারান প্রামাণিকের ছেলে মো. আবু তালেব এবং খেতাবাঘা গ্রামের আফসার প্রামাণিকের ছেলে মো. শাখাওয়াত হোসেন।

এ ছাড়া একই দিন অভিযান চলাকালে নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামি করার অভিযোগে সুশান্ত কুমার দে (৪৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা জেলার দৌলতপুর উপজেলার কুলিবাগান এলাকার শিবু পদ দের ছেলে। বর্তমানে তিনি পাবনার বেড়া উপজেলার সিএনবি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

গ্রেপ্তার পাঁচ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনার ফরিদপুরে পৃথক অভিযানে পাঁচ আসামি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে