বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৪৮:১৯
শিরোনাম
● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চাটমোহরে যানজট নিরসনে দুই ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:৩৯
শেয়ার: mail
চাটমোহরে যানজট নিরসনে দুই ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ

পাবনার চাটমোহর পৌর সদরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে আরও একজন ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে চাটমোহর পৌরসভা।

পৌরসভার উদ্যোগ ও অর্থায়নে বুধবার (৪ নভেম্বর) সকালে পৌর সদরের গুরুত্বপূর্ণ থানা বাজার-আমতলা মোড়ে ওই স্বেচ্ছাসেবককে নিয়োগ দেওয়া হয়।

এর আগে পৌরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নতুন বাজার জারদিস মোড়ে একজন ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছিল। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় এবার থানা বাজার মোড়েও ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হলো। নিয়োজিত দুই স্বেচ্ছাসেবক সকাল থেকে দিনব্যাপী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে দায়িত্ব পালন করবেন।

এ কার্যক্রমের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান এবং পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়ারুল হক সিন্টু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিএনপি নেতৃবৃন্দ, থানা পুলিশের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পৌর সদরের যানজট নিরসন, জননিরাপত্তা নিশ্চিত করা ও স্বাভাবিক চলাচল বজায় রাখতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর এলাকার প্রধান সড়কে ভারী যানবাহন দিয়ে মালামাল লোড-আনলোড করা যাবে না। এ সময় ট্রাক, কাভার্ড ভ্যানসহ নির্মাণসামগ্রী বহনকারী ভারী যানবাহন প্রধান সড়কে অবস্থান করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া পৌরসভার প্রধান সড়কে নির্মাণসামগ্রী ফেলে রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পৌর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখা এবং যানজটমুক্ত পরিবেশ গড়ে তুলতে ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ নাগরিকদের নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে দায়িত্বপ্রাপ্ত দুই ট্রাফিক স্বেচ্ছাসেবকের হাতে ছাতা, বাঁশি ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিয়ে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে যানজট নিরসনে দুই ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ

বিস্তারিত কমেন্টে