শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:১৫:১১

রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৩০
শেয়ার: mail
রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেল পৌনে ৬টার দিকে পাঁচতলা ভবনটির ছাদের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভবনটিতে বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা এবং একাধিক ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে। তবে আগুন লাগার কারণ ও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে এবং বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১০ জুন ২০২৬ | Globe kalprakash.com

রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

বিস্তারিত কমেন্টে