শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৩০:১৩

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা, ডাম্পিং ৫৪৩ গাড়ি

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:৪৪
শেয়ার: mail
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা, ডাম্পিং ৫৪৩ গাড়ি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৩২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১৪৪টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ৮টি বাস, ৭টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা করা হয়। মতিঝিল বিভাগে ২৫টি বাস, ১টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৬৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ৩২২টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৩৫টি বাস, ১৯টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ১৯টি বাস, ৩১টি ট্রাক, ৪৬টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৩৮টি বাস, ১৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ২৫২টি মামলা এবং গুলশান বিভাগে ৫৭টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১৯৯টি মামলা করা হয়।

এ ছাড়া অভিযানকালে মোট ৫৪৩টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৫টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা, ডাম্পিং ৫৪৩ গাড়ি

বিস্তারিত কমেন্টে