শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৪৬:১১

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ দিন ধরে নিখোঁজ ১১ বছরের শিশু ফকরুল

মো. শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ দিন ধরে নিখোঁজ ১১ বছরের শিশু ফকরুল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উড়িয়াইন গ্রামের ১১ বছর বয়সী শিশু ফকরুল আহমেদ দীর্ঘ ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজের এত দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

নিখোঁজ ফকরুল আহমেদ নাসিরনগর উপজেলার উড়িয়াইন গ্রামের ফয়সাল মিয়ার ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় দোকানে কাজ করত।

পারিবারিক সূত্রে জানা যায়, কর্মস্থলের দোকান থেকে খাবার পানি আনতে গিয়ে আর ফিরে আসেনি ফকরুল। এরপর স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ শিশুর বিবরণ:

  • নাম: ফকরুল আহমেদ

  • বয়স: ১১ বছর

  • বাবার নাম: ফয়সাল মিয়া

  • গ্রাম: উড়িয়াইন, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া

নিখোঁজ শিশুটির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জানা থাকলে ০১… নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ দিন ধরে নিখোঁজ ১১ বছরের শিশু ফকরুল

বিস্তারিত কমেন্টে