ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি)-এর ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব আলম মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব মুন্সী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি রেজাউল করিম, আল-গালিব ও রাদিফা মুমতাহিনা; যুগ্ম সাধারণ সম্পাদক আঁখি আলমগীর ও রুবাইয়া হোসেন; সাংগঠনিক সম্পাদক সায়মা খাতুন; সহ-সাংগঠনিক সম্পাদক সাইদী হোসেন; কোষাধ্যক্ষ আবুল হাসান অলি উল্লাহ; উপ-কোষাধ্যক্ষ মারুফ হাসান; দপ্তর সম্পাদক সানজিদ; উপ-দপ্তর সম্পাদক শাহেদুল ইসলাম; প্রচার সম্পাদক নাদির আহমেদ; উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদোয়ানুল হাসান রায়হান; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সিফাত মিয়া; নারী ও শিশুবিষয়ক সম্পাদক ফাহমিদা আজিম রিশা; সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ চৌধুরী এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সবুজ হাসান।
এছাড়া সংগঠনটির স্কুল পরিচালনা কমিটির দায়িত্ব পেয়েছেন—স্কুল পরিচালক সাইফুদ্দীন সিদ্দীক, উপ-স্কুল পরিচালক খালেদ সাইফুল্লাহ, স্কুল ও শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক সিয়াম এবং শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক রিফাত জাহান মিষ্টি।
নবমনোনীত সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, নতুন কমিটি পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে চান তারা।
সভাপতি তানভীর আহমেদ বলেন, সিআরসি কেবল একটি সংগঠন নয়, এটি সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার একটি মানবিক উদ্যোগ। সকলের সহযোগিতায় আগামীতে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা পথশিশুদের শিক্ষা, খাদ্যসহ মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং তাদের পুনর্বাসনে কাজ করে আসছে।
kalprakash.com/IM