বাংলাদেশ ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

পাকিস্তান সফরের ফ্লাইটে নিহত শিশুদের ছবি নিয়ে আলোচনায় ইরানের স্পিকার গালিবাফ

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

তবে তার সফরের চেয়েও বেশি আলোচনায় এসেছে একটি প্রতীকী ছবি, যা তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করেন।

ছবিতে দেখা যায়, বিমানের খালি আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ইরানের মিনাব এলাকার একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবি এবং তাদের ব্যক্তিগত কিছু সামগ্রী। ক্যাপশনে গালিবাফ লিখেছেন, “ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।”

ধারণা করা হচ্ছে, নিহত শিশুদের স্মরণ ও শ্রদ্ধা জানাতেই তিনি এই প্রতীকী উদ্যোগ নিয়েছেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার ঘটনায় মিনাব এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে বহু শিক্ষার্থী নিহত হয় বলে জানা গেছে।

গালিবাফের এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে মানবিক ও আবেগঘন উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক বার্তা হিসেবেও বিশ্লেষণ করছেন।

kalprakash.com/SS

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তান সফরের ফ্লাইটে নিহত শিশুদের ছবি নিয়ে আলোচনায় ইরানের স্পিকার গালিবাফ
জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

পাকিস্তান সফরের ফ্লাইটে নিহত শিশুদের ছবি নিয়ে আলোচনায় ইরানের স্পিকার গালিবাফ

প্রকাশিত: ১২:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬