শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | রাত ১২:২১:৩৪

কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:২৮
শেয়ার: mail
কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় পানিতে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত ইনতিশার হাসনাত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলালের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আগত চারজন বন্ধু মঙ্গলবার (৯ জুন) বিকেলে নৌকা নিয়ে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। নৌকাটি চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় পৌঁছালে তারা পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করেন। এ সময় ইনতিশার হাসনাত সাঁতরে কিছুটা গভীর পানিতে চলে গেলে তিনি ডুবে নিখোঁজ হন।

ঘটনার পর রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে ডুবুরি দল প্রায় ২৫ ফুট গভীর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় জানায়, বিকেল ৫টার দিকে খবর পাওয়ার পর প্রায় এক ঘণ্টার অভিযান শেষে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward