বাংলাদেশ ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) তৃতীয় ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

গত ৯ জুন (মঙ্গলবার) পূর্বাহ্নে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর তিনি তাঁর যোগদানপত্র দাখিল করেন। একইদিন সন্ধ্যায় তিনি পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পদার্পণ করলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে তিনি প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এর আগে ৮ জুন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় তাঁকে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণায় অবদান রেখে আসছেন। ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা এই প্রথিতযশা শিক্ষক ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন এবং বর্তমানে গ্রেড-১ প্রফেসর হিসেবে কর্মরত আছেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

ব্যক্তিগত জীবনে ভোলা জেলার লালমোহন উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী এই গুণী শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে দ্বিতীয় স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ও ফারসি ভাষায় দক্ষ এই বহুভাষিক গবেষকের অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁর রচিত গবেষণাগ্রন্থ ‘Arabic-Persian Words and Islamic Elements in the Poetry of Farrukh Ahmad: An Evaluation’ একাডেমিক অঙ্গনে বিশেষভাবে সমাদৃত। এছাড়া তিনি ইউজিসির (UGC) পোস্টডক্টরাল মূল্যায়ন কার্যক্রম, হাবিপ্রবি-র একাডেমিক কাউন্সিল এবং রুয়েট-এর নিয়োগ বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

kalprakash.com/SAS

বুধবার, ১০ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার

প্রকাশিত: ০২:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬