সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৩৫:৪৮
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

এক জালেই ৯৫ মণ ইলিশ, পাথরঘাটার জেলেদের মুখে হাসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩
শেয়ার: mail
এক জালেই ৯৫ মণ ইলিশ, পাথরঘাটার জেলেদের মুখে হাসি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের হতাশা কাটিয়ে গভীর বঙ্গোপসাগরে এক জালেই বিপুল পরিমাণ ইলিশ পেয়েছেন বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলারের জেলেরা। জাল ফেলার মাত্র দুই ঘণ্টার মধ্যেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। পরে প্রায় ৯৫ মণ ইলিশ নিয়ে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ফিরে আসে ট্রলারটি। মাছগুলো বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা পেয়েছেন ট্রলারমালিক।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইনের মালিকানাধীন এফবি নাজমা ট্রলারটি বিপুল পরিমাণ ইলিশ নিয়ে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে আসে।

ট্রলারের মাঝি বাপ্পি মিয়া জানান, গত ১৭ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে রওনা হন তাঁরা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাগরে জাল ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে গিয়ে দেখা যায়, পুরো জালজুড়েই ইলিশ। মাছের পরিমাণ এত বেশি ছিল যে জাল থেকে মাছ ছাড়াতেই বেশ বেগ পেতে হয় জেলেদের।

তিনি বলেন, গত কয়েক মাস লঘুচাপ ও নিম্নচাপের কারণে আবহাওয়া খারাপ থাকায় ইলিশ মৌসুমেও তাঁরা নিয়মিত মাছ ধরতে পারেননি। এক জালেই এত মাছ পাওয়ায় ট্রলারমালিক ও জেলেরা সবাই আনন্দিত। মাছ বিক্রি শেষে আবারও গভীর সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

ট্রলারের জেলে শ্রমিক আলমগীর হোসেন বলেন, চলতি মৌসুমে আশানুরূপ মাছ না পাওয়ায় সংসার চালাতে জেলেদের কষ্ট হচ্ছিল। একসঙ্গে এত মাছ পাওয়ায় তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ট্রলারমালিক এনামুল হোসাইন জানান, প্রায় ৯৫ মণ ইলিশ প্রতি মণ ১৮ হাজার থেকে ৪১ হাজার টাকা দরে বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা পেয়েছেন। মাছের আকার তুলনামূলক ছোট হওয়ায় দাম কিছুটা কম হয়েছে। বড় আকারের মাছ হলে একই পরিমাণে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত বিক্রি হতে পারত বলে জানান তিনি।

এনামুল হোসাইন আরও জানান, গত পাঁচ দিনে দুই দফা সাগরে গিয়ে মোট প্রায় ৫৫ লাখ টাকার মাছ আহরণ করেছেন তিনি। তাঁর মালিকানায় ছয়টি মাছ ধরার ট্রলার রয়েছে।

পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলেন, চলতি ইলিশ মৌসুমে একটি ট্রলারে একসঙ্গে ৯৫ মণ ইলিশ পাওয়ার ঘটনা এবারই প্রথম।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দীর্ঘদিন মাছ না পাওয়ায় ট্রলারমালিক ও জেলেরা লোকসানে ছিলেন। একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় সেই ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠার আশা করছেন তাঁরা।

একটি ট্রলারে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ার খবরে পাথরঘাটা বিএফডিসি ঘাটে থাকা অন্য ট্রলারগুলোর জেলে ও মালিকদের মধ্যেও গভীর সাগরে মাছ ধরতে যাওয়ার আগ্রহ বেড়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এক জালেই ৯৫ মণ ইলিশ, পাথরঘাটার জেলেদের মুখে হাসি

বিস্তারিত কমেন্টে