বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই: ইরানের স্পিকার গালিবাফ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছে দেশটির ওপর অনাস্থা প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ইরান আলোচনায় আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো বিশ্বাস নেই।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ পৌঁছায় ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

স্পিকার গালিবাফের নেতৃত্বে এই দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাঘের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে গালিবাফ বলেন, ইরানের সদিচ্ছা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের প্রতি কোনো আস্থা নেই। যুক্তরাষ্ট্র যদি প্রকৃত কোনো চুক্তির জন্য প্রস্তুত থাকে, তাহলে ইরানও আলোচনায় এগোতে পারে।

তিনি আরও বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা বারবার ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের মধ্য দিয়ে শেষ হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরাসিএনএন

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই: ইরানের স্পিকার গালিবাফ

প্রকাশিত: ১০:৪১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬