বাংলাদেশ ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo লাশের পরিবর্তে লাশ: আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা Logo পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন Logo নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ Logo ছোট্ট মেহেরাবের চিকিৎসায় এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক Logo পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারিতে আটক ১ Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo শীঘ্রই ঘোষণা করা হবে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কমিটি Logo পিরোজপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজনে জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফুর

র‍্যাগিং বন্ধে কুবি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে র‍্যাগিং বিষয়ে জিরো টলারেন্স জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া র‍্যাগিং, বুলিংসহ নানা ধরনের হয়রানি বন্ধে শিক্ষার্থীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ছাত্র পরামর্শক ও সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মতবিনিময় সভায় প্রক্টর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোনো শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সকল প্রকার র‍্যাগিং, বুলিং, বডিশেমিং ও ইভটিজিং থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ধরনের র‍্যাগিং, বুলিং, বডিশেমিং কিংবা ইভটিজিং এর অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

ছাত্র পরামর্শক ও সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে ম্যানার শেখানো অন্য কোনো শিক্ষার্থীর দায়িত্ব নয়। কোনো শিক্ষার্থীকে শারীরিক, মানসিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এমন কোনো কিছু করা হয় যার কারণে সে অস্বস্তি বোধ করে, সেটা র‍্যাগিং হিসেবে গণ্য হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকল স্টেকহোল্ডারদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন সকলে সহযোগিতা করেন। সকলের সহযোগিতায় আমরা একটি র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে চাই।

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নেবে। যদি র‍্যাগিংয়ের মতো কোনো শারীরিক বা মানসিক হ্যারেসমেন্টের ঘটনা ঘটে, তাহলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, র‍্যাগিং প্রতিরোধে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষদের ডিনদের সঙ্গে, ৭ এপ্রিল বিভাগীয় ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এবং ৮ এপ্রিল বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

লাশের পরিবর্তে লাশ: আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা

র‍্যাগিং বন্ধে কুবি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা

প্রকাশিত: ০৭:৪৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬