শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৩:৫৩
শিরোনাম
● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী

বানিজ্য ডেস্ক
বানিজ্য ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:০১
শেয়ার: mail
শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী

সংগৃহীত ছবি

শ্রমিক নেতৃবৃন্দ ও মালিকপক্ষের প্রতিনিধিদের সদিচ্ছা এবং আন্তরিক সহযোগিতার কারণে অল্প সময়ের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন ও মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করেছেন। অন্যদিকে, মালিকপক্ষও এসব দাবির বিরোধিতা না করে কীভাবে সুন্দর পরিবেশে সমাধানে পৌঁছানো যায়, সে বিষয়ে আন্তরিকভাবে কাজ করেছে।

তিনি বলেন, আন্দোলনের শুরু থেকে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রম পর্যন্ত অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতারা গভীর রাত পর্যন্ত সম্মিলিতভাবে সহযোগিতা করেছেন। একইভাবে মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়েছেন মালিকপক্ষের নেতারাও। এ জন্য উভয় পক্ষের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে মজুরি নির্ধারণ পর্যন্ত প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর নিয়েছেন। শ্রমিক ও মালিকের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য সমাধান চেয়েছিলেন তিনি। নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সেই সমাধান এসেছে।

এ সময় দেশের শিল্প খাতকে বিশ্বদরবারে আরও সুপ্রতিষ্ঠিত করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সংকটসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও নির্মোহভাবে মজুরি নির্ধারণ করেছে বোর্ড। এ ক্ষেত্রে সরকারের কোনো প্রভাব ছিল না।

তিনি জানান, পোশাক শ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে মজুরি নির্ধারণ করা হয়েছে। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে এ গ্রেডের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

মাহ্দী আমিন আরও জানান, গত তিন বছরে গ্রেডভেদে পোশাক শ্রমিকদের মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বেড়েছে। টাকার অঙ্কে এ বৃদ্ধির পরিমাণ ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা। বোনাস ও ওভারটাইম যুক্ত হলে বিপুলসংখ্যক শ্রমিক মাসে ২৫ হাজার টাকা বা তার বেশি আয় করতে পারবেন বলে মালিকপক্ষের প্রতিনিধিরা প্রত্যাশা করছেন।

তিনি বলেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, দেশের অন্যান্য শিল্পের মজুরি এবং প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছে বোর্ড।

মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথাও তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি বলেন, শ্রমঘন এলাকায় ভর্তুকি মূল্যে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম সম্প্রসারণ এবং পোশাক শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদানে বিশেষ অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমঘন এলাকায় ডায়াগনস্টিক সেন্টারসহ সাতটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং শ্রমিকদের জন্য বহুতল আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে যাতে বাড়িভাড়া ও যানবাহনের ভাড়া না বাড়ে, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে বলেও জানান তিনি।

শিল্প ও শ্রমিক একে অপরের পরিপূরক উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থান বাড়বে। মালিকদের সক্ষমতা বাড়লে শ্রমিকদের সুযোগ-সুবিধাও বাড়বে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে নতুন মজুরি কাঠামোকে আরও অর্থবহ করা হবে।

সবশেষে শিল্পে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান মাহ্দী আমিন। একই সঙ্গে সক্ষম মালিকদের নির্ধারিত নিম্নতম মজুরির চেয়ে বেশি মজুরি দেওয়া এবং সব মালিককে শ্রম আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

সূত্র: বাসস।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী

বিস্তারিত কমেন্টে