বাংলাদেশ ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে একটি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। ছবি: সংগৃহীত

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বগুড়া-৬ আসনে গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি নির্বাচনী এলাকায় ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান উভয় আসনে জয়লাভের পর বগুড়া-৬ আসনটি ত্যাগ করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। এরপর উপ-নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়।

এই আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষে মোট চার লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

অন্যদিকে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচনের জন্য জামায়াতে ইসলামের প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট আট দিন আগে বাতিল করা হয়েছিল। পরে নতুন তফসিল অনুযায়ী সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

শেরপুর-৩ আসনের নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীকে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এক প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন। ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে মোট চার লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু

প্রকাশিত: ১১:৪৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬