শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৭:৪৯
শিরোনাম
● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি করে প্রথম, অবশেষে স্বীকার করলেন পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪৬
শেয়ার: mail
এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি করে প্রথম, অবশেষে স্বীকার করলেন পরীক্ষার্থী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষায় প্রথম স্থান অর্জনের অভিযোগ স্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার এক পরীক্ষার্থী। তাঁর স্বীকারোক্তির পর ঘটনাটি তদন্তে নেমেছে দেশটির পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) এ ঘটনায় তদন্ত শুরুর কথা জানায় সিউল মেট্রোপলিটন পুলিশ। আগামী ১৯ নভেম্বর দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসায় ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

চলতি বছরের এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষার দুই ধাপেই প্রথম স্থান অর্জন করেন ওই পরীক্ষার্থী। প্রায় সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে শীর্ষস্থান দখল করায় শুরু থেকেই তাঁর ফলাফল নিয়ে সন্দেহ দেখা দেয়। কয়েক মাস ধরে আলোচনা-সমালোচনার পর অবশেষে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কথা স্বীকার করেন তিনি।

দেশটির অ্যাটর্নি লি দন-হোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নিজের পদবি ‘হান’ উল্লেখ করে ওই পরীক্ষার্থী জানান, ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে তিনি পরীক্ষায় জালিয়াতি করেছেন। তাঁর দাবি, সর্বোচ্চ নম্বর তাঁর প্রকৃত মেধা কিংবা পরিশ্রমের প্রতিফলন নয়। এ ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

আইনজীবীর মাধ্যমে দেওয়া স্বীকারোক্তিতে হান জানান, পরীক্ষার হলে একটি ক্ষুদ্র ক্যামেরা দিয়ে প্রশ্নপত্রের ছবি ধারণ করতেন তিনি। পরে সেসব ছবি এআই টুলে পাঠিয়ে উত্তর সংগ্রহ করতেন। এরপর স্মার্টফোনের মাধ্যমে উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখতেন।

এপ্রিলের প্রথম ধাপের পরীক্ষায় ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭ দশমিক ৫ পেয়েছিলেন তিনি। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল হয়েছিল। অস্বাভাবিক এই ফলাফলের পর থেকেই স্মার্ট চশমাসহ গোপন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগ ওঠে।

তবে প্রথম দিকে অভিযোগ অস্বীকার করলেও পরে মুখে মাস্ক পরা অবস্থায় ভিডিও বার্তায় সিউল পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তি জমা দেওয়ার কথা জানান তিনি।

সিউল মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে জালিয়াতির বিষয়ে লিখিত স্বীকারোক্তি পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাটি সামনে এসেছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ আয়োজনের ঠিক আগে। আগামী ১৯ নভেম্বরের এ পরীক্ষা দেশটির শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশ ও ভবিষ্যৎ কর্মজীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর প্রেসিডেন্টের কার্যালয়ও উদ্বেগ প্রকাশ করেছে। রোববার এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এ ধরনের অনিয়ম ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) পরীক্ষায়ও সম্ভাব্য জালিয়াতির বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্টের নীতিবিষয়ক চিফ অব স্টাফ রোববার বিকেলে জরুরি বৈঠক করেন।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী হান সিয়ং-সুক এআই ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের আশঙ্কায় জনমনে তৈরি হওয়া উদ্বেগের কথা স্বীকার করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেবে সরকার। পরীক্ষার আগের সময় থেকে শুরু করে পুরো প্রক্রিয়ায় নিবিড় নজরদারি রাখা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি করে প্রথম, অবশেষে স্বীকার করলেন পরীক্ষার্থী

বিস্তারিত কমেন্টে