মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:১৮:০৪
শিরোনাম
● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী

এআই নজরদারির ঝুঁকি, সিগন্যাল অ্যাপে স্ক্রিনশটে নতুন বিধিনিষেধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:২০
শেয়ার: mail
এআই নজরদারির ঝুঁকি, সিগন্যাল অ্যাপে স্ক্রিনশটে নতুন বিধিনিষেধ

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় মোবাইল অ্যাপে স্ক্রিনশট নেওয়ার সুবিধা সীমিত করার উদ্যোগ নিয়েছে নিরাপদ বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যাল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের মাধ্যমে অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর পর্দায় থাকা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে—এমন আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে স্ক্রিনশট নেওয়ার ওপর নতুন বিধিনিষেধের ঘোষণা দিয়েছে সিগন্যাল। এর আগে উইন্ডোজ অ্যাপে ডিফল্টভাবেই স্ক্রিনশট নেওয়ার সুবিধা বন্ধ রেখেছিল প্রতিষ্ঠানটি।

সিগন্যালের প্রেসিডেন্ট মেরেডিথ হুইটেকার জানিয়েছেন, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস ও আইওএসের মতো অপারেটিং সিস্টেমে এআই এজেন্টের ব্যবহার বাড়ায় ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ঝুঁকির মুখে পড়ছে। এসব এআই এজেন্ট ব্যবহারকারীর পর্দায় প্রদর্শিত তথ্য স্ক্যান করতে পারে। এর ফলে ব্যক্তিগত বার্তা ও সংবেদনশীল তথ্য অপারেটিং সিস্টেমের স্থানীয় ডেটাবেজ কিংবা দূরবর্তী সার্ভারে সংরক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে।

হুইটেকারের মতে, একবার এসব তথ্য সিগন্যালের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংশ্লিষ্ট কথোপকথনে অংশ নেওয়া সবার গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এআই এজেন্টের বিস্তারের ফলে তৈরি হওয়া নজরদারির ঝুঁকি সিগন্যালের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তবে ব্যবহারকারীরা চাইলে অ্যাপের সেটিংস থেকে স্ক্রিনশট নেওয়ার ওপর আরোপিত বিধিনিষেধ বন্ধ করতে পারবেন। কিন্তু এ সুবিধা চালু করলে সিগন্যালের গোপনীয়তা সুরক্ষার নিশ্চয়তা আর কার্যকর থাকবে না বলে সতর্ক করেছেন হুইটেকার।

তিনি আরও বলেন, স্ক্রিনশট সীমিত করার উদ্যোগকে তথ্য সুরক্ষার সম্পূর্ণ সমাধান হিসেবে দেখার সুযোগ নেই। কারণ এআই এজেন্ট অন্যান্য পদ্ধতিতেও অ্যাপের তথ্য সংগ্রহ করতে পারে। ফলে শুধু স্ক্রিনশট নেওয়া বন্ধ করলেই ব্যবহারকারীদের সব ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে, এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।

দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে আসছে সিগন্যাল। নতুন এ পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার ক্রমবর্ধমান চ্যালেঞ্জের বিষয়টি সামনে এনেছে।

kalprakash.com/sd

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এআই নজরদারির ঝুঁকি, সিগন্যাল অ্যাপে স্ক্রিনশটে নতুন বিধিনিষেধ

বিস্তারিত কমেন্টে