বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে বর্ণিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ ও ১৫ এপ্রিল ২০২৬ (০১-০২ বৈশাখ ১৪৩৩) যথাক্রমে মঙ্গলবার ও বুধবার বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে নববর্ষ উদযাপন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আয়োজনের মূল বিষয় হিসেবে থাকবে বর্ণিল অনুষ্ঠানমালা। নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা হবে। এছাড়া বৈশাখী মেলা উদযাপনের বিশেষ আকর্ষণ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা স্টল দেওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বৈশাখী মেলা পরিচালনা উপকমিটি গঠন করেছে। মেলা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টর অফিসকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আইসিটি সেল ও পিআরআইপি বিভাগকে এ আয়োজনের ব্যাপক প্রচার ও প্রসারের দায়িত্ব দেওয়া হয়েছে।
নুশরাত জাহান মীম, জবি প্রতিনিধি 























