শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২১:৩২
শিরোনাম
● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার

গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬৩

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৫৫
শেয়ার: mail
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬৩

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা ২৬৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। সর্বশেষ বুধবার ইসরায়েলি ড্রোন হামলায় সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জার নিহত হওয়ার পর এ সংখ্যা ২৬৩-এ দাঁড়িয়েছে।

এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী ‘লক্ষ্যবস্তু করা, হত্যা ও পরিকল্পিত হত্যাকাণ্ডে’ জড়িত। সংস্থাটি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

গাজার মিডিয়া অফিস আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন, আরব সাংবাদিক ফেডারেশনসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সংগঠনকে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে সংঘটিত এসব ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিক হত্যার ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। এ সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬৩

বিস্তারিত কমেন্টে