বাংলাদেশ ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

কুবিতে ইএলডিসির নেতৃত্বে নোমান–কানন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুবি ক্যারিয়ার ও উদ্যোক্তা বিষয়ক সংগঠন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব ইএলডিসির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ হাসান কানন।

শনিবার ৪ এপ্রিল বিকাল ৩টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি শাহরিয়ার আলম সাফল্য এবং সাধারণ সম্পাদক কাজী জুহায়ের আনান লাজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাত সদস্যবিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজানা আক্তার ফাহিমা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সায়েম শেখ ও ফাহিমা আক্তার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মাহমুদ সাফিন এবং সাজিদ রায়হান।

নবগঠিত কমিটি সম্পর্কে সদ্য বিদায়ী সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, ইন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব ইএলডিসির কমিটির সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রয়েছে যে তারা মেধা, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যাবে। ইএলডিসি সবসময়ই নেতৃত্ব বিকাশ, উদ্ভাবন এবং ইতিবাচক পরিবর্তনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এসেছে। নতুন কমিটির হাত ধরে এই ধারা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, ক্লাবের মডারেটর ও পূর্ববর্তী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাই। ইএলডিসিকে আরও গতিশীল ও কার্যকর করে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, উদ্যোক্তা মানসিকতা ও দক্ষতা উন্নয়নে বাস্তবমুখী বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতের দক্ষ উদ্যোক্তা ও নেতা হিসেবে গড়ে তুলতে একটি সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্য রয়েছে।

নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, ইএলডিসির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে নিজেকে সম্মানিত মনে করছি। এটিকে একটি বড় দায়িত্ব হিসেবেই দেখছি। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বগুণ উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি ইএলডিসিকে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

কুবিতে ইএলডিসির নেতৃত্বে নোমান–কানন

প্রকাশিত: ১০:২০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬