বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১১:০৭
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল লঞ্চের ভাড়াও মানিকগঞ্জে তিন রেস্তোরাঁয় সোয়া লাখ টাকা জরিমানা জাতিসংঘে ফের কাশ্মীর প্রসঙ্গ তুললেন এরদোয়ান আন্তর্জাতিক বাজারে কমেছে সোনা-রুপার দাম আইসিসিকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বলে তোপ ট্রাম্পের ঢাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রাবি স্টেশনে পাথর নিক্ষেপ: শিক্ষার্থীদের ৫ দফা দাবি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল লঞ্চের ভাড়াও মানিকগঞ্জে তিন রেস্তোরাঁয় সোয়া লাখ টাকা জরিমানা জাতিসংঘে ফের কাশ্মীর প্রসঙ্গ তুললেন এরদোয়ান আন্তর্জাতিক বাজারে কমেছে সোনা-রুপার দাম আইসিসিকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বলে তোপ ট্রাম্পের ঢাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রাবি স্টেশনে পাথর নিক্ষেপ: শিক্ষার্থীদের ৫ দফা দাবি

আইসিসিকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বলে তোপ ট্রাম্পের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৪
শেয়ার: mail
আইসিসিকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বলে তোপ ট্রাম্পের

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন ও দুর্বৃত্ত সংস্থা’ হিসেবে আখ্যা দিয়ে এর সব সদস্য দেশকে অবিলম্বে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি। আইসিসির কঠোর সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, তারা একদল দুষ্ট লোক।

ভাষণে ট্রাম্প স্পষ্ট করেন, কোনো মার্কিন সেনাসদস্য বা নাগরিককে এই আদালতের মুখোমুখি হতে দেওয়া হবে না। মার্কিন সার্বভৌমত্ব ও মার্কিন নাগরিকদের ওপর আইসিসির কোনো এখতিয়ার নেই বলেও জানান তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর ট্রাম্পের এই কড়া বক্তব্য এল।

পরোয়ানার জবাবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আইসিসির বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং সংস্থাটিকে মার্কিন ডলারে লেনদেন বন্ধ করার মতো আরও কঠোর ব্যবস্থার কথা ভাবছে।

আইসিসির পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং ইউনেসকোর কিছু নীতিরও সমালোচনা করেন ট্রাম্প। তাঁর ভাষায়, বিশ্বায়নপন্থী এসব সংস্থা অনেক দেশের নিজস্ব ঐতিহ্য ও সীমান্ত সুরক্ষাকে ক্ষুণ্ন করছে।

ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের চাপে জাতিসংঘে সংস্কার আনা হয়েছে, যার ফলে সংস্থাটির ১৫ শতাংশ বাজেট কমানো গেছে এবং প্রায় ৪ হাজার আমলা ছাঁটাই করা সম্ভব হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মাধ্যমে বিশ্বব্যাপী জাহাজে কার্বন কর বসানোর পরিকল্পনাও আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেকে বিশ্বায়নপন্থী এজেন্ডার বিরোধী হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই তার সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা নিয়ে আপস করবে না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আইসিসিকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বলে তোপ ট্রাম্পের

বিস্তারিত কমেন্টে