বাংলাদেশ ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

জবির ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার ২০২৩-২০২৪’-এর জন্য মনোনীত হয়েছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে উচ্চমানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে এই মনোনয়নের বিষয়টি জানানো হয়।

ড. নিস্তার জাহান কবীর ২০২৩ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব আরব অ্যান্ড মুসলিম’-এ একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। তার প্রবন্ধের শিরোনাম ছিল: “They Are Us: Orientalist Perspective Challenged in New Zealand Newspapers Coverage”।

গবেষণায় নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমে ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গি কীভাবে চ্যালেঞ্জ করা হয়েছে, তা নিপুণভাবে ফুটে উঠেছে।

আগামী বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলায় অবস্থিত ‘জেএনইউ কনফারেন্স হল’-এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই পুরস্কার প্রদান করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ট্রেজারার ড. সাবিনা শরমীন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অধ্যাপক ড. নিস্তার জাহান কবীরের এই আন্তর্জাতিক মানের অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তার এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে উৎসাহিত করবে এবং একাডেমিক উৎকর্ষ সাধনে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

জবির ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর

প্রকাশিত: ০৬:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬