বাংলাদেশ ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ মেটার কর্মীদের Logo সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে বিকাশ Logo ভাতা ও বিমাসহ ব্রাক-এ সিনিয়র মিডওয়াইফ পদে চাকরির সুযোগ Logo উদ্ভাবনী প্রযুক্তিতে সাফল্যের স্বীকৃতি, ইজার সাদেককে স্কুলের শুভেচ্ছা Logo ওমানে গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় Logo পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ে কড়াকড়ি, জারি নতুন বিধিনিষেধ Logo ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেন জেডি ভ্যান্স Logo ২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে হতে পারে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

‘প্রোজেক্ট হেইল মেরি’: মানবসভ্যতা বাঁচানোর মহাকাশ মিশনের রোমাঞ্চকর গল্প

সংগৃহীত ছবি

অ্যান্ডি উইয়ারের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত সায়েন্স ফিকশন সিনেমা ‘প্রোজেক্ট হেইল মেরি’ ইতোমধ্যে বিশ্বজুড়ে দর্শকদের নজর কেড়েছে। ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলারের পরিচালনায় নির্মিত সিনেমাটি গত ২০ মার্চ মুক্তি পায় এবং বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে।

সম্প্রতি অ্যান্ডি উইয়ারের মেয়েকে নিয়ে সিনেমাটি দেখার পর এটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। মূলত মানবসভ্যতাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর এক মরিয়া মহাকাশ মিশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার কাহিনি।

গল্পে দেখা যায়, ‘অ্যাস্ট্রোফেজ’ নামের এক ধরনের ভিনগ্রহের অণুজীব সূর্যের শক্তি শোষণ করে পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই সংকট মোকাবিলায় নাসা ড. রিল্যান্ড গ্রেস নামের এক জীববিজ্ঞানীকে মহাকাশে পাঠায়। দীর্ঘ কোমা থেকে জেগে উঠে তিনি ধীরে ধীরে তার মিশনের উদ্দেশ্য বুঝতে পারেন। এই চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং।

মহাকাশে গ্রেসের সঙ্গে ‘রকি’ নামের এক ভিনগ্রহের প্রাণীর সাক্ষাৎ ঘটে, যার সঙ্গে গড়ে ওঠে এক অনন্য বন্ধুত্ব। দুই ভিন্ন গ্রহের প্রাণীর এই সহযোগিতাই গল্পকে এগিয়ে নেয় নতুন মাত্রায়।

দৃশ্যমানতা, ভিএফএক্স এবং বৈজ্ঞানিক উপস্থাপনার দিক থেকে সিনেমাটি দর্শকদের মুগ্ধ করেছে। অনেকেই এর সঙ্গে ‘ইন্টারস্টেলার’-এর কারিগরি মিল খুঁজে পেয়েছেন। সমালোচকদের মতে, জটিল বৈজ্ঞানিক বিষয়কে সহজভাবে উপস্থাপন এবং টানটান গল্প বলার দক্ষতায় ‘প্রোজেক্ট হেইল মেরি’ সমসাময়িক সময়ের অন্যতম সেরা সায়েন্স ফিকশন সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ মেটার কর্মীদের

‘প্রোজেক্ট হেইল মেরি’: মানবসভ্যতা বাঁচানোর মহাকাশ মিশনের রোমাঞ্চকর গল্প

প্রকাশিত: ০৪:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬