বাংলাদেশ ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরির মৃত্যু, শোকের ছায়া পরিবারে

সংগৃহীত ছবি

বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি আর নেই। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে কস্তুরির মৃত্যু হয়েছে। পরিবার সূত্রেও জানা গেছে, শুক্রবার রাতে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরে মারা যান।

কস্তুরির মৃত্যুতে পরিবারসহ বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এর আগে ২০১৯ সালেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে এ টি এম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের মৃত্যু হয়। প্রায় আড়াই বছরের ব্যবধানে আবারও শোকের মুখে পড়ল এই শিল্পী পরিবার।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরির মৃত্যু, শোকের ছায়া পরিবারে

প্রকাশিত: ০৪:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬