বাংলাদেশ ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

কুবি প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ৮ম বর্ষ অতিক্রম করে নবম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান ধারণ করে ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি

প্রতিষ্ঠাকালে আহ্বায়ক কমিটির মাধ্যমে ৯ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির পরিসর বেড়েছে। বর্তমানে প্রেস ক্লাবটির সঙ্গে ২০ জন সদস্য কাজ করছেন এবং এর পাশাপাশি রয়েছে ২০ জনের অধিক সহযোগী সদস্য।
শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ক্যাম্পাসে একটি গ্রহণযোগ্য ও প্রশংসিত সাংবাদিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

কুবি প্রেস ক্লাবের সহযোগী সদস্য বাবলু দেব অনুভূতি প্রকাশ করে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের একজন সহযোগী সদস্য হিসেবে এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত। এখানে আমরা দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করি এবং সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার চেষ্টা করি। জুনিয়র হিসেবে আমাদের লক্ষ্য শেখা, দক্ষতা অর্জন করা এবং সংগঠনের অগ্রগতিতে অবদান রাখা। আমাদের সিনিয়রদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা প্রত্যাশা করি। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই সংগঠন আরও এগিয়ে যাবে এবং গৌরবময় অবস্থানে পৌঁছাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে কুবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সর্বদা সত্যের সন্ধানে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের কল্যাণে এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে আমরা কাজ করে আসছি, সামনেও করে যাব। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং এর সঙ্গে যুক্ত সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

প্রেস ক্লাবের সহ-সভাপতি মারিয়াম আক্তার শিল্পী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব তার কাজের মাধ্যমেই আজ ক্যাম্পাসে একটি সুপরিচিত ও বিশ্বাসযোগ্য সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে। আমি বিশ্বাস করি, ক্লাবটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং তার কাজের মাধ্যমেই দীর্ঘদিন বেঁচে থাকবে।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, মূলধারার ক্যাম্পাস সাংবাদিকতা করার জন্য ২০১৮ সালে যাত্রা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের। হাঁটি হাঁটি পা পা করে ৮ম বর্ষে পদার্পণ করেছে প্রিয় সংগঠনটি। ক্লাবের মেধাবী, ত্যাগী ও উদ্যমী তরুণ সদস্যদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমে আজ সংগঠনটি ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের কাছে প্রত্যাশা আরও বেশি। আরও এগিয়ে যাক ক্লাব, হোক ক্যাম্পাসের কণ্ঠস্বর। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের সদস্য ও বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শুভেচ্ছা।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ০৩:১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬