বাংলাদেশ ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

শুটিংয়ের সময় সমুদ্রে পড়ে মৃত্যু রাহুল অরুণোদয়ের, কী ঘটেছিল জানালেন পরিচালক

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়। ছবি: সংগৃহীত

ভারতের তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন আকস্মিকভাবে মৃত্যু হয়েছে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই ভয়াবহ ঘটনায় ধোঁয়াশা সৃষ্টি হওয়ার পর পরিচালক শুভাশিস মণ্ডল বিস্তারিত জানিয়েছেন।

রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তবর্তী তালসারিতে ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ শুটিং চলছিল। ইউনিট সূত্রে জানা যায়, রাহুল ও সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রে দাঁড়িয়ে পানিতে লুকোচুরি এবং পানি ছোড়াছুড়ি করছিলেন।

পরিচালকের বরাতে জানা যায়, শ্বেতার হাত ধরে রাহুল ধীরে ধীরে সমুদ্রের গভীর দিকে এগোতে থাকেন। পানি প্রথমে গোড়ালি, তারপর হাঁটু পর্যন্ত আসে। ভারসাম্য হারিয়ে শ্বেতা পড়ে গেলে রাহুলও সঙ্গে পড়ে যান। দ্রুত শ্বেতাকে উদ্ধার করা হলেও রাহুলকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা যায়নি। প্রায় দুই ঘণ্টার তল্লাশি শেষে টেকনিশিয়ানরা তাকে পানির বাইরে তোলেন।

রাহুলকে দ্রুত দিঘা হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নির্বাহী প্রযোজক শান্তনু নন্দী জানিয়েছেন, দুর্ঘটনাটি মাত্র ৫–৭ মিনিটের মধ্যে ঘটে যায়।

ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন, শুটিং শেষ হয়ে রাহুল পানিতে নামেন, আবার কেউ বলছেন ক্যামেরা চলাকালীনই দুর্ঘটনা ঘটে। রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওড়িশা পুলিশ তদন্ত শুরু করেছে। চূড়ান্ত ময়নাতদন্ত এখনও শেষ হয়নি।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

শুটিংয়ের সময় সমুদ্রে পড়ে মৃত্যু রাহুল অরুণোদয়ের, কী ঘটেছিল জানালেন পরিচালক

প্রকাশিত: ০২:২০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬