বাংলাদেশ ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, বিমান ও পর্যটনে জোর Logo যাত্রাবাড়ীতে শিক্ষার্থী হত্যা: এজাহারভুক্ত চার আসামি গ্রেপ্তার Logo দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ Logo রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, ঘোষণা হবে সিটি নির্বাচনে প্রার্থীর নাম Logo বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার Logo যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ, ট্রাম্পবিরোধী প্রতিবাদে লাখো মানুষের সমাগম Logo রামগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টুসহ আটক ৭ Logo নওগাঁয় ছোট ভাইয়ের বটির কোপে প্রাণ গেল বড় ভাইয়ের Logo পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, হামলায় বসতঘর ভাঙচুরের অভিযোগ

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার ফৌজদারহাট এলাকার বিএমএ গেট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রেনটির পাওয়ার কারে প্রথমে আগুনের সূত্রপাত হয়, যা পরে পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রকাশিত: ১২:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬