বাংলাদেশ ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, বিমান ও পর্যটনে জোর Logo যাত্রাবাড়ীতে শিক্ষার্থী হত্যা: এজাহারভুক্ত চার আসামি গ্রেপ্তার Logo দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ Logo রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, ঘোষণা হবে সিটি নির্বাচনে প্রার্থীর নাম Logo বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার Logo যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ, ট্রাম্পবিরোধী প্রতিবাদে লাখো মানুষের সমাগম Logo রামগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টুসহ আটক ৭ Logo নওগাঁয় ছোট ভাইয়ের বটির কোপে প্রাণ গেল বড় ভাইয়ের Logo পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, হামলায় বসতঘর ভাঙচুরের অভিযোগ

সংসদের পরের অধিবেশনেই জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ আইনে পরিণত করা হবে: তথ্যমন্ত্রী

ত্রয়োদশ সংসদের পরবর্তী অধিবেশনেই জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে সারাদেশে মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। যা গেল তিনবারের নির্বাচনে বঞ্চিত হয়েছে মানুষ। ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়েছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার চেষ্টায় এটা সম্ভব হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত ১৩টি নির্বাচনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে স্বচ্ছ ও অবাধ। এজন্য প্রধান নির্বাচন কমিশনারসহ ভোটের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ। দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী ওয়াদা বাস্তবায়নকে প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে সরকার।

পরে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড নিয়ে মন্ত্রী আরও বলেন, প্রায় ৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। সারাদেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য ফ্যামিলি কার্ড পাবে। এছাড়া আগামী ১লা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ হাজার ১৪ জন কৃষকের মাঝে প্রাথমিকভাবে আড়াই হাজার টাকা করে কৃষক কার্ডের মাধ্যমে টাকা দেয়া হবে।

চলমান জ্বালানি ইস্যুতে জহির উদ্দিন স্বপন আরও বলেন, আতঙ্কিত হয়ে জ্বালানি তেল না কেনার আহ্বান জনগণের প্রতি। সরকারের পরিকল্পনা মতো চললে জ্বালানির কোনো সংকট হবে না।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সংসদের পরের অধিবেশনেই জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ আইনে পরিণত করা হবে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৩:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬