মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৮:১৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

স্ত্রীর স্বীকৃতির দাবিতে চিকিৎসকের বাড়ির সামনে ইন্টার্ন চিকিৎসকের অনশন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:০৬
শেয়ার: mail
স্ত্রীর স্বীকৃতির দাবিতে চিকিৎসকের বাড়ির সামনে ইন্টার্ন চিকিৎসকের অনশন

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্বামীর সংসারে ফিরে যাওয়ার দাবিতে চিকিৎসক স্বামীর বাড়ির সামনে অবস্থান কর্মসূচি ও অনশন শুরু করেছেন এক ইন্টার্ন চিকিৎসক।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পুটিয়া এলাকায় এমবিবিএস চিকিৎসক ডা. শতদল মন্ডলের বাড়ির সামনে মা-কে সঙ্গে নিয়ে অনশনে বসেন তার স্ত্রী, ইন্টার্ন চিকিৎসক ডা. বন্যা মজুমদার।

ডা. বন্যা মজুমদারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ডা. শতদল মন্ডলের সঙ্গে তার আপন ভাবির (বৌদি) অনৈতিক সম্পর্কের বিষয়টি জানতে পারার পর তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। একপর্যায়ে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে স্বর্ণালংকারসহ ব্যক্তিগত মালামাল আটকে রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ডা. বন্যা মজুমদার বলেন, “আমি কোনো বিরোধ চাই না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে স্বামীর সঙ্গে সংসার করতে চাই। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমার এই কর্মসূচি চলবে।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ডা. বন্যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রচার করা হলেও তারা সেসবের সত্যতা পাননি। তাদের দাবি, মেয়ের পরিবার আর্থিকভাবে দুর্বল হওয়ায় তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. শতদল মন্ডল বলেন, “আমার স্ত্রী অনশনে বসেছে—এ বিষয়ে আমি অবগত নই। তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আইনজীবীর পরামর্শে এ বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত মন্তব্য করতে পারছি না।”

স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। তিনি বলেন, দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছিল।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

স্ত্রীর স্বীকৃতির দাবিতে চিকিৎসকের বাড়ির সামনে ইন্টার্ন চিকিৎসকের অনশন

বিস্তারিত কমেন্টে