বাংলাদেশ ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের নতুন কমিটি Logo ডাইনিংয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ, বাড়ছে বাইরের খাবারের ওপর নির্ভরতা Logo সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে গ্রেফতার Logo প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল Logo সুন্নতে মুয়াক্কাদা নামাজের ফজিলত, হাদিসে যা এসেছে Logo বুর্জ খলিফার চেয়েও বেশি খরচে তৈরি ‘জিটিএ সিক্স’! Logo টানা ২৪ ঘণ্টা না খেলে শরীরে কী ঘটে? Logo জনবল নিয়োগ দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পর্যায়ক্রমে ছাগল বিতরণ করা হবে।

শুক্রবার (৩ জুলাই) দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজাহান খান তুহিন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কয়েকজন সুফলভোগীর হাতে ছাগল তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পাশাপাশি সরকারের বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এদিন শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব পাটের ব্যাগ, মেধাবী ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল, অসহায় ও দুস্থ মানুষের মাঝে যাকাতের নগদ অর্থ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম সীমান্তবর্তী ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাণিসম্পদ উন্নয়নের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।

তারা আরও আশা প্রকাশ করেন, প্রকল্পটির সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

শনিবার, ৪ জুলাই ২০২৬

জনপ্রিয় সংবাদ

সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল

প্রকাশিত: ১০:৫৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬