বাংলাদেশ ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করলেন তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের সদস্যরা

জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ ও সংসদ ভবন পরিদর্শন করেছেন তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের একটি প্রতিনিধিদল। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের বিশেষ নিমন্ত্রণে সংসদ ভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা।

রোববার (২৮ জুন) আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন এবং সংসদের চলমান বাজেট অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন।

এ কর্মসূচিতে তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক সিক্তা দাশ, সভাপতি আবদুল্লাহ আল শাহরিয়া, সাধারণ সম্পাদক মো. অপি খানসহ ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

মধ্যাহ্নভোজের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

এ সময় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এমপির সঙ্গেও শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ হয়। তিনি বিতার্কিকদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

এ ছাড়া সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, এ কে এম ফজলুল হক মিলন, মাহমুদা মিতুসহ আরও কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের সদস্যরা।

পরে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক শামীমা ইয়াসমিনকে কর্মসূচির সার্বিক বিষয় অবহিত করা হয়। তিনি ক্লাবের সদস্যদের সফল অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার, ২৯ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করলেন তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের সদস্যরা

প্রকাশিত: ১২:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬