বাংলাদেশ ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক

সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত

দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম-টয়লেট ও অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার দায়িত্ব সাংবাদিকদের ওপর অর্পণের প্রস্তাব দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী।

বুধবার (২৪ জুন) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে তথ্য মন্ত্রণালয় এবং সাংবাদিকদের অন্তত এক অর্থবছরের জন্য হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া যেতে পারে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘যদি তারা সফল হন, তাহলে স্থায়ীভাবেও এই দায়িত্ব দেওয়া যেতে পারে। জনগণের কল্যাণে রাষ্ট্রের কাজ যে ভালোভাবে করতে পারবে, তার হাতেই দায়িত্ব থাকা উচিত।’

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডা. শাফী বলেন, হাসপাতালগুলোর নোংরা পরিবেশ নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করতেই তিনি এমন মন্তব্য করেছেন। তার দাবি, হাসপাতালের বাথরুমগুলোর দুরবস্থার পেছনে শুধু স্বাস্থ্য বিভাগ নয়, আরও বিভিন্ন কাঠামোগত ও প্রশাসনিক সমস্যা রয়েছে। কিন্তু দায় একতরফাভাবে স্বাস্থ্য বিভাগের ওপর চাপানো হচ্ছে।

সাংবাদিকদের দায়িত্ব নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমে অনেক সময় সমস্যার পূর্ণাঙ্গ চিত্র উঠে আসে না এবং চিকিৎসক বা হাসপাতাল ব্যবস্থাপনাকেই একমাত্র দায়ী হিসেবে উপস্থাপন করা হয়।

তবে সমালোচনার মুখে কিছু সময় পরই তিনি ফেসবুক থেকে ওই স্ট্যাটাসটি সরিয়ে ফেলেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, সরকারি দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার এ ধরনের মন্তব্য করা সমীচীন নয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার, ২৪ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক

সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত

প্রকাশিত: ০৫:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬