তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সহীহ কোরআন শিক্ষা কার্যক্রম চালু করেছে ‘তাঁদের পাশে আমরা – তেজগাঁও কলেজ ইউনিট’।
সংগঠনটির উদ্যোগে শিক্ষার্থীদের শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত এবং মৌলিক ইসলামি জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে এ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলেজের ২০১ নম্বর কক্ষে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে। ছাত্রীদের জন্য প্রতি রোববার ও বুধবার এবং ছাত্রদের জন্য প্রতি সোমবার ও বৃহস্পতিবার ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ক্লাস চলবে।
এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন সাআদ জাহান সিহাব। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।
আয়োজকরা জানান, আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস কার্যক্রম শুরু হবে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং শুদ্ধভাবে কোরআন শেখার সুযোগ তৈরি করবে।
তেজগাঁও কলেজ প্রতিনিধি 





















